বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা উদ্যোগে আগৈলঝাড়া উপজেলাস্ত সেরাল গ্রামের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি উন্নয়ন সভা অনুষ্ঠিত হয় । সভায় এলাকার ৫১জন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।গ্রামের প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদার প্রেক্ষিতে সেরাল প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন নামক একটি স্ব-সহায়ক দল গঠন এবং দলটি পরিচালনার জন্য কমিটি নির্বাচন করা হয়।

